গাজীপুর নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা: সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

SHARE

আশিক ইসলাম স্বপন।

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম, গাজীপুর প্রতিনিধি,রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২ :

গাজীপুরে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী রানু বেগমকে (৪০) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি আশিক ইসলাম স্বপন (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

শনিবার (৩১ জানুয়ারি) রাত ২টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন গাজীপুর মহানগরীর কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে ও ছাত্রদলের গাছা থানা ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে টাকা লেনদেনকে কেন্দ্র করে নজরুল ইসলামের সঙ্গে রানুর ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রানুকে ছুরিকাঘাত করেন স্বপন। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে রানুর ছেলে হৃদয়কেও (২২) ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হৃদয় বাদী হয়ে রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন।

 

রানু বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার মো. হিরনের স্ত্রী৷

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, “আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেই না। স্বপন যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে আগের কমিটিতে ছিল; বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে যুক্ত নয়।”

 

গাছা থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘‘মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি স্বপনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।’’