ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি,রোববার,১৫ নভেম্বর ২০২৬,৩০ কার্তিক ১৪৩৩০৪ জমাদিউস সানি ১৪৪৮:
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এক পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
পুলিশ সূত্র জানায়, ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় গতকাল রাতে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন। নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ এসেছে এসপির বিরুদ্ধে।
-
Advertisement

এর আগে মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখা হয়। বিষয়টি ওই সময় প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তবে কী কারণে মুঠোফোন দুটি জব্দ করা হয়, তা বলতে রাজি হননি তিনি।



