(ভিডিও)ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

SHARE

https://www.facebook.com/share/v/1DqNMCpuyZ/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার,১১ নভেম্বর ২০২৬,২৬ কার্তিক ১৪৩৩৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সম্প্রতি তিনি ওয়াশিংটনের বাসা থেকে সামরিক ঘাঁটিতে চলে যান। মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।

Advertisement

আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। পরে রয়টার্সও প্রতিবেদনটি প্রকাশ করে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির সুনির্দিষ্ট ধরন ও ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে ইরানের বিরুদ্ধে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত আগস্ট থেকে ইরানকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের কর্মসূচির অন্যতম প্রধান মুখ বেসেন্ট।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০২৪ সালে মার্কিন আদালতে ইরানি নাগরিক ফারহাদ শাকেরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

Advertisement

এদিকে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র বলেছেন, ইরানের হুমকিতে বেসেন্ট দমে যাবেন না। তিনি অর্থনৈতিক চাপের কর্মসূচি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।
মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, বিদেশে বড় পরিসরে হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত হলেও নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ষড়যন্ত্রের বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।
SHARE
Previous article