মেঘনায় দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে যুবদল নেতার তদবিরের অভিযোগ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮:

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্রসহ রোমান নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে আটক করেছে মেঘনা থানা পুলিশ। গভীর রাতে তাকে আটকের পর থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যুবদল নেতার বিরুদ্ধে তদবিরের গুরুতর অভিযোগ উঠেছে।
  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লুটেরচর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা রোমানকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। বিশ্বস্ত সূত্র জানায়, গত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এদিকে, আটকের খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গভীর রাতে স্বয়ং মেঘনা থানায় হাজির হন লুটেরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম গাফফার। থানা সূত্রে জানা যায়, তিনি পুলিশকে বিভিন্নভাবে প্রভাবিত করে রোমানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল একটি রাজনৈতিক পদে থেকে এমন অপরাধীর পক্ষে তদবির করার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সঞ্চার হয়েছে।
  • Advertisement

এ বিষয়ে জানতে লুটেরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম গাফফারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া মেঘনা থানা পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, পুলিশি তদন্তে প্রকৃত সত্য উন্মোচিত হবে এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।