(ভিডিও)ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ: পুলিশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,টঙ্গীর তুরাগ প্রতিনিধি ,শুক্রবার,  ৩০ অক্টোবর ২০২৬,১৪ কার্তিক ১৪৩৩১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮:

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (সৌরি) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (দ্বীপ) পিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর এ ঘটনার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

দ্বীপের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার রাতে উত্তরায় তারা যখন কথা বলছিলেন, তখন কিছু ব্যক্তি তাদের ধাওয়া করে। সেই তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে তাহসিফ টঙ্গীর তুরাগ নদীতে ঝাঁপ দেন এবং দ্বীপ নিজে সেখান থেকে পালিয়ে আসেন।

 

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআই সদর দপ্তরে গণমাধ্যমকে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল।

তিনি বলেন, ‍“দীপকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এগুলোর যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”

 

পুলিশ জানায়, লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। মোটরসাইকেলটি দুদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

 

দ্বীপের এই ‘ধাওয়ার পর নদীতে ঝাঁপ দেওয়ার’ দাবিটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং নৌ পুলিশ খতিয়ে দেখছে। দ্বীপের বক্তব্য পুরোপুরি বিশ্বাসযোগ্য কিনা তা নিশ্চিত হতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য প্রমাণের সঙ্গে তা মেলানোর কাজ চলছে।

এদিকে, নিহতের পরিবার অভিযোগ করছেন, তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাহসিফ সাঁতার জানতেন এবং তিনি কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না।  তদন্ত সংশ্লিষ্টসহ সরকারের শীর্ষ পর্যায়কে বিষয়টি গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে জোর দাবি করছেন।

  • Advertisement

 

গত ২৭ অক্টোবর বন্ধু দ্বীপের ডাকে সাড়া দিয়ে উত্তরা ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। এরপর আর তিনি বাসায় ফেরেননি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসে।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। ফাইল ফটো