(ভিডিও)আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি ,বৃহস্পতিবার,২৯ অক্টোবর ২০২৬,১৩ কার্তিক ১৪৩৩১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮:

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা কেএম এনায়েতুল করিম। তিনি বলেন, “আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।”

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সাওরির বাবা বলেন, “আমার ছেলে স্ট্রং পারসোনালিটির ছিল। সে একটি বাহিনীতে চাকরি করত। সে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।” হত্যার পর এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে মরদেহ ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘটনার দিন তাহসিফ সারাদিন তার মায়ের সঙ্গেই ছিল। সে তার মাকে নিয়ে শপিং করেছে, তার জন্যও কেনাকাটা করেছে।

 

তিনি আরো বলেন, ঘটনার দিন সন্ধ্যায় দীপ নামের একজন তাহসিফকে ডাকলে সে তার মাকে বলে, “আমি দীপের সঙ্গে কথা বলে আসি।” এরপর আর ফিরে আসেনি। পরে তার মা একাধিকবার ব্যক্তিগত নম্বরে কল দেন। কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। সর্বশেষ রাত ১টার পর তাহসিফ তার মাকে মেসেজ করে লেখে, “আম্মু, আমি বাসায় আসতেছি।”

 

কেএম এনায়েতুল করিম বলেন, গতকাল দুপুরের দিকে তিনি তুরাগ থানায় গিয়েছিলেন। সেখানে তাকে বলা হয়, এখনো কোনো খোঁজখবর পাওয়া যায়নি। পরে বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ থানার পক্ষ থেকে ফোন আসে। ওসি তার ও ছেলের নাম-পরিচয় শুনে নিশ্চিত হওয়ার পর বলেন, তুরাগ নদীতে একটি মরদেহ পাওয়া গেছে।

কেএম এনায়েতুল করিম আরো বলেন, “কে বা কারা হত্যা করেছে, তা আমরা জানি না। পুলিশি তদন্তে তা বেরিয়ে আসবে।”

 

ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বিমানবাহিনীতে চাকরির বিষয়ে তিনি বলেন, শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে কী ধরনের শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তা জানানো হয়নি। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নেত্র নিউজে চাকরি করতেন।

  • Advertisement

 

উল্লেখ, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। এরপর আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাবা কেএম এনায়েতুল করিম ও বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি