ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ভোলা সার্কিট হাউস প্রতিনিধি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,৬ কার্তিক ১৪৩৩১০ জমাদিউল আউয়াল ১৪৪৮:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।’
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।’
‘একজন ব্যক্তি অর্থশালী বা বিত্তবান না হলেও সমাজে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে নির্বাচনে অংশ নিতে পারেন।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না।
ভোলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা এবং স্থানীয় মানুষের গ্যাসপ্রাপ্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলে ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস রয়েছে বলে ধারণা করা যায়। এ জেলায় আরও গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এ দাবি জানিয়ে আসছেন। এটি তাদের ন্যায্য অধিকার।’
-
Advertisement

এ বিষয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান। ভোলার উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের গ্যাসসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।



