(ভিডিও)বাধা দিলেন মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় সম্মান ছাড়াই আরেক মুক্তিযোদ্ধার দাফন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,জামালপুর প্রতিনিধি,শুক্রবার,০২ অক্টোবর ২০২৬,১৭ আশ্বিন ১৪৩৩২০ রবিউস সানি ১৪৪৮ :

মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে যেতে প্রশাসনকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারের বাধার কারণে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের (৮৫) মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) দিতে পারেনি উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দেলোয়ার হোসেনকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পথে প্রশাসনকে বাধা দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল।

দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে পুলিশসহ মদনেরচরের উদ্দেশে রওনা হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। পথে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের গতিরোধ করেন। তারা দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়ে বাধা দেন।

 

এ সময় নওশেদ আলী দাবি করেন, দেলোয়ার হোসেন প্রকৃত মুক্তিযোদ্ধা নন। নিয়মবহির্ভূতভাবে তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে বাধা দেওয়া হয়।

 

দেলোয়ার হোসেনের ছেলে শামীম মিয়া জানান, তার বাবা মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন। তার মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা দিতে বাধা দেওয়ার কারণ তারা জানেন না।

  • Advertisement

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। পথে কয়েকজন মুক্তিযোদ্ধা তীব্র আপত্তি জানান এবং বাধা দেন। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাৎক্ষণিক ভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে যেতে প্রশাসনকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে