ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) প্রতিনিধি, বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ || আশ্বিন ১৫ ১৪৩৩ || ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি :
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উলটো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হয়েছেন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এই ঘটনায় তাদের প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।
আকতার হোসেন বলেন, “মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উলটো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তাদের মোটরসাইকেল থামানোর সংকেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্ট উলটো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।”
তিনি বলেন, “এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এক পর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন। এতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হন।”
তিনি আরো বলেন, “সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্য সড়কে অসদাচরণ ও তাকে হেনস্তার অভিযোগে পরে ওই দুজনকে আটক করা হয়। এরপর তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
-
Advertisement

সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিতে ডিএমপি নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে জানান আকতার হোসেন।



