(ভিডিও)ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো মরিয়মকে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাতক্ষীরা-৪ প্রতিনিধি,মঙ্গলবার,২৯ সেপ্টেম্বর ২০২৬,১৪ আশ্বিন ১৪৩৩১৭ রবিউস সানি ১৪৪৮ :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে (১৯) ন্যাম ভবনে তার শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মধ্যে ঘুমাতে হতো বলে আদালতকে জানিয়েছে পুলিশ। পাশাপাশি গাজী নজরুল ইসলাম রিমান্ডে যেসব তথ্য দিয়েছেন সেগুলো নিয়ে যাচাই-বাছাই করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

 

​সোমবার (২৮ সেপ্টেম্বর)  দ্বিতীয় দফা রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।

 

পুলিশ জানায়, ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে নজরুল তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও দ্বিতীয় স্ত্রী মরিয়মকে নিয়ে এক সঙ্গে থাকতেন। সেখানে মরিয়মকে মাঝে মধ্যে শয়নকক্ষের পাশের ব্যালকনি/বারান্দায় ঘুমাতে হতো।

পুলিশি জিজ্ঞাসাবাদে গাজী নজরুল ইসলাম জানান, মরিয়মের বাবা সম্পর্কে তার ভাগ্নে এবং মরিয়ম তার নাতনি। ঢাকায় এলে তিনি তাদের বাসায় থাকতেন এবং সংসদীয় কাজের সূত্রে সখ্য গড়ে উঠলে গত ১৭ জুন ধর্মীয় রীতি অনুযায়ী তারা বিয়ে করেন ও পরে কাবিন রেজিস্ট্রি হয়।

 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদ সদস্য গাজী নজরুলকে রিমান্ডে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বৈবাহিক অবস্থা, সাংসারিক, পারিপার্শ্বিক নানা বিষয়ে তথ্য দিয়েছেন। যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আত্মহত্যায় কিভাবে মরিয়মকে প্ররোচনা দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত বলেননি।

  • Advertisement

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মরিয়মের বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী এবং শ্যালককে আসামি করা হয়।  ঘটনার পর পুলিশ গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং দুই দফায় মোট ৮ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠায়। এর আগে বিতর্কিত ঘটনা ও নৈতিক স্খলনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন