(ভিডিও)চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ গ্রেপ্তার

SHARE

https://www.facebook.com/share/r/1FSsH97X8A/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নারায়ণগঞ্জের রূপগঞ্জ  প্রতিনিধি ,বুধবার,২৩ সেপ্টেম্বর ২০২৬,৮ আশ্বিন ১৪৩৩১১ রবিউস সানি ১৪৪৮ :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ ৩ সহযোগীসহ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ছাড়াও চাঁদাবাজি-ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ সহযোগীসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

  • Advertisement

এ বিষয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কাওরানবাজারে অবস্থিত এসআরবি (সাবেক র‌্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

৩ সহযোগীসহ রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে এসআরবি।