https://www.facebook.com/share/v/1DmLH38Rqz/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,মঙ্গলবার,১৫ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩০৩ রবিউস সানি ১৪৪৮:
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে
শুক্রবার (১৪ আগস্ট) ডিবির একাধিক সূত্র জানায়, ঘটনার তদন্তে অগ্রগতি হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ এবং ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তার অভিযান, উদ্ধার হওয়া আলামত এবং ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন সংক্রান্ত তথ্য তুলে ধরবেন বলে জানা গেছে।
-
Advertisement

উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করে।




