(ভিডিও)মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি আটক

SHARE

https://www.facebook.com/share/v/19XNP1CBZq/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া প্রতিনিধি, মঙ্গলবার,১৫ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩০৩ রবিউস সানি ১৪৪৮:

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হন ৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

  • Advertisement

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবেক এমপি আজিজুল হক আরজু আটক। ছবি: সংগৃহীত