(ভিডিও)সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ শুরু ১২ নভেম্বর

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ  প্রতিনিধি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,৩০ ভাদ্র ১৪৩৩০২ রবিউস সানি ১৪৪৮:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের এ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

তিনি বলেন, “স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি।”

ইসি কমিশনার জানান, দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৮০টি। এগুলো সাত ধাপে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর করার পরিকল্পনা রয়েছে।

 

পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ১২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

 

তিনি বলেন, “প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারি। এগুলো আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।”

  • Advertisement

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে।”