এসবি কর্মকর্তা আলতাফ হত্যায় মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪

SHARE

নিহত মো. আলতাব হোসেন। ছবি: সংগৃহীত

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকার সাভারের আমিনবাজার প্রতিনিধি, সোমবার,০৭ সেপ্টেম্বর ২০২৬,২৩ ভাদ্র ১৪৩৩২৪ রবিউল আউয়াল ১৪৪৮:

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে বলে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শনিবার রাতে সাভারের আমিনবাজার এলাকার বড়দেশি মদিনা হাউজিংয়ে একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে এসআই আলতাফ হোসেন ও তার ছোট ছেলে আরিফুল ইসলামের (২৬) সঙ্গে ১০ থেকে ১৫ জনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে নির্মমভাবে পেটানো হয়।

গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলেও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

  • Advertisement

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে আমিনবাজারের মদিনা সিটি এলাকায় বাস করতেন।

নিহত মো. আলতাব হোসেন। ছবি: সংগৃহীত