(ভিডিও)পানির পাম্প ঠেকাতে মুর্দার গোসল ঘর নাটক ও গোলাগুলি: ২ মামলায় আসামি অর্ধশতাধিক মাদক কারবারী ও জামায়াত নেতা

SHARE

https://www.facebook.com/share/v/19h8eogDfi/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর পল্লবী  প্রতিনিধি, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬ ||  ভাদ্র ১৬ ১৪৩৩ ||  ১৮ রবিউল আউয়াল ১৪১৮:

রাজধানীর পল্লবীতে বিএনপি ও জামায়াতপন্থীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পল্লবী থানায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় মাদক কারবারিদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত নিয়াজ আহমেদ খানসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়াজ আহমেদ খানকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের জেনেভা-পল্লবী ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গুলির খোসাও পাওয়া যায়।

পল্লবী থানায় করা দুটি মামলার মধ্যে একটি করেন পল্লবী ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শাকিল খান। শনিবার রাতে তিনি মামলাটি করেন। আহত এক পুলিশ সদস্যের পক্ষ থেকেও আরেকটি মামলা করা হয়েছে।

এর আগে সংঘর্ষের সময় স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার তথ্য জানিয়েছিল পুলিশ। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানানো হয়।

  • Advertisement

মরদেহের গোসলঘর নির্মাণ নিয়ে বিরোধের সূত্রপাত হলেও পরে ঘটনাটি দুই রাজনৈতিক পক্ষের সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার রয়েছে