ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,১২ ভাদ্র ১৪৩৩১৪ রবিউল আউয়াল ১৪৪৮:
বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র এসআই ছাড়াও ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজন ছাড়াও ৪০০ সার্জেন্ট পদ ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। উল্লিখিত পদগুলো সৃষ্টি হলে রংপুর জেলায়ও জনবল বৃদ্ধি পাবে। এ ছাড়া আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড্ অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে।
পরে পুলিশকে নৈতিক প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, সে বিষয়ে একটি সম্পূরক প্রশ্ন করেন সংসদ সদস্য মো. নুরুল আমিন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বৃহৎ একটি বিষয়। প্রতিটি একাডেমিতে পিরিয়ডিকালি পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানেই নৈতিক, শারীরিক এবং বিভিন্ন একাডেমিক প্রশিক্ষণ হয়। এটি প্রচলিত পদ্ধতি। আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য আপাতত বর্তমান সরকারের কোনো পরিকল্পনা নেই।

এদিন সংসদ অধিবেশন চলাকালে গত ৬ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
-
Advertisement

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ঢালাওভাবে বক্তব্য দিলে হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ কোনো অভিযোগ বা বক্তব্য সংসদে তুলে ধরা হলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনা বা তথ্য থাকলে তা সরকারের নজরে আনতে হবে। প্রমাণসহ বিষয়টি উপস্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংসদ অধিবেশনে বক্তব্যকালে স্বারাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত


