ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চাঁদপুর প্রতিনিধি,সোমবার,১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩২৬ সফর ১৪৪৮ :
চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসকের থাকার কক্ষে তল্লাশি চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে চিকিৎসককে আটক করে কচুয়া থানায় নেওয়া হয়। সোমবার (১০ আগস্ট) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসক দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-
Advertisement

একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষকে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

চাঁদপুরে হাসপাতালের কক্ষ থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার


