ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,সোমবার,১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩২৬ সফর ১৪৪৮ :
বিনোদন অঙ্গনের যে কয়জন তারকা দম্পতি দর্শকদের মন ছুঁতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মুস্তাফা। তাঁদের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। পর্দার বাইরে এই জুটি অনুরাগীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। তবে হঠাৎ একদিন তাঁদের বিচ্ছেদের খবরে মন ভাঙে অনুরাগীদের।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
২০০৮ সালে দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের ইতি টানেন হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তাফা। তবে কেন বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে কখনও মন্তব্য করেননি এই জুটি।

২০০৮ সালে বিচ্ছেদের পর বহুবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হুমায়ুন ফরীদি। তবে কখনই বিচ্ছেদের কারণ উল্লেখ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত সুবর্ণার প্রতি ভালোবাসা আর সম্মান রক্ষা করে গেছেন।
একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল তাঁদের ঘর ভাঙার কারণ কী? বা তিনি সুবর্ণাকে নিয়ে কিছু বলতে চান কি না- যতটুকু খুশি বলতে পারেন। জবাবে সরাসরি ‘না’ উত্তর দিয়েছিলেন ফরীদি। তার কারণ ব্যাখা করে তিনি বলেন, ‘আমি চাই না তাঁর (সুবর্ণা মুস্তাফা) কোনো অসম্মান হোক’।

এদিকে তারকা জুটির বিচ্ছেদের কারণ সম্পর্কে স্পষ্ট করে কখনও মন্তব্য করেননি সুবর্ণা মুস্তাফাও। তবে এক সাক্ষাৎকারে বুঝিয়েছিলেন দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বন্ধুত্ব ও সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয় না’।
-
Advertisement

ব্যক্তিগত জীবনে হুমায়ূন ফরীদি দুইবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন ৮০’র দশকে। শারারাত ইসলাম দেবযানী নামের তাঁর এক মেয়ে রয়েছে এ সংসারে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করেন।

অন্যদিকে ২০০৮ সালে আফসানা মিমির ‘ডলস হাউস’ ধারবাহিকে অভিনয়ের সময় নাটকটির অন্যতম পরিচালক বদরুল আনাম সৌদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে সুবর্ণা মুস্তাফার। পরে ১৫ বছরের ছোট তরুণ নির্মাতাকে ভালোবেসে বিয়ে করেন সুবর্ণা মুস্তাফা।



