(ভিডিও) সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,সোমবার,১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩২৬ সফর ১৪৪৮ :

লমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

এর আগে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলায় ডনকে এজাহারনামীয় চার নম্বর আসামি করা হয়েছে। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে রমনা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর মামলাটি হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়।

  • Advertisement

মামলাটি নতুন করে হত্যা মামলা হিসেবে দায়েরের পর তদন্তে ডনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়। সেই মামলায় রোববার তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।