
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বরগুনার বামনা প্রতিনিধি,শনিবার,০১ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩১৭ সফর ১৪৪৮ :
বরগুনার বামনায় সাইফুল ইসলাম (২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার অযোধ্যা এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সাইফুল ইসলাম একই উপজেলার স্বপন হাওলাদারের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার পর থেকে তার স্ত্রী সুমাইয়া বেগম (১৯) নিখোঁজ রয়েছেন।
নিহতের মা খাদিজা বেগম জানান, অযোধ্যা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন সাইফুল। সকালে স্বামী-স্ত্রীর সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখেন, বিছানায় সাইফুলের লাশ পড়ে আছে।
Advertisement

বামনা থানার ওসি ফারুক খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইফুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্ত্রী নিখোঁজ; তার মোবাইলে ব্যবহৃত নম্বরও বন্ধ। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”



