ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার,২৩ জুন ২০২৬,৯ আষাঢ় ১৪৩৩০৭ মুহাররম ১৪৪৮ :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি। দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এমন সময় নির্বাচন স্থগিত করতে হিরো আলমকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। হিরো আলম ও অনন্য মামুনের কথোপকথনের একটি ভয়েস রেকর্ড রাইজিংবিডির হাতে এসেছে, তাতে এসব তথ্য জানা যায়।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
এই অডিও ক্লিপে অনন্য মামুনকে বলতে শোনা যায়, “ভয় পেয়ো না, তুমি বগুড়ার ছেলে। তোমার সদস্যপদ না দিলে মামলা করে নির্বাচন বন্ধ করে দাও। আমি উকিল ঠিক করে দেব।”
অনন্য মামুনের এ পরামর্শের সঙ্গে সহমত পোষণ করে হিরো আলম বলেন, “আমি উকিলের সঙ্গে কথা বলব। টাকা জমা দেওয়ার জন্য সবার কাছে গেছি, কিন্তু সবাই শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠিয়েছে। সমস্যা নেই, আমিও নির্বাচন বন্ধ করার জন্য কোর্টে আপিল করব।”
এ বিষয়ে কথা বলতে রাইজিংবিডির পক্ষ থেকে যোগাযোগ করা হয় হিরো আলমের সঙ্গে। অডিওর সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে হিরো আলম বলেন, “আমি কেন সদস্য হতে পারব না? আমি সাতটি সিনেমায় অভিনয় করেছি। অনেকেই দু-একটি সিনেমা করেই সদস্য হয়েছেন। আমি যদি ন্যায়বিচার না পাই, তাহলে আইনি নোটিশ পাঠাব। অনন্য মামুন আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।”
অন্যদিকে, বিষয়টি নিয়ে কথা হয় অনন্য মামুনের সঙ্গে। অডিওর সত্যতা স্বীকার রাইজিংবিডিকে অনন্য মামুন বলেন, “আমাদের একটি গ্রুপ কনভারসেশনে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে অনেকেই কথা বলেছেন। আমিও ওর পাশে থাকার কথা বলেছি। পরে বিষয়টি আমরা নিজেদের মধ্যেই সমাধান করেছি।”
Advertisement

বলে রাখা ভালো, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ না পেয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম। তারই পরিপ্রেক্ষিতে অনন্য মামুনের সঙ্গে কথা হয় হিরো আলমের। কথোপকথনের সেই অডিও সামনে আসার পর শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে।

অনন্য মামুন, হিরো আলম


