মেঘনায় ব্যবসায়ীকে অচেতন করে ছাগল হাতিয়ে নেওয়ার অভিযোগ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) থেকে,শনিবার,২০ জুন ২০২৬,৬ আষাঢ় ১৪৩৩০৪ মুহাররম ১৪৪৮:

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি দুটি ছাগল হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল তিনটার দিকে মানিকারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভাওরখোলা গ্রামের বাসিন্দা মিলন মিয়া জানান, দুটি ছাগল বিক্রির উদ্দেশ্যে তিনি মানিকারচর বাজারে যাচ্ছিলেন। পথে এক অজ্ঞাত ব্যক্তি ছাগল কেনার আগ্রহ দেখিয়ে তাঁকে বাজারের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে আইটি সেন্টারসংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে নাকে অচেতনকারী কোনো পদার্থ প্রয়োগ করে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রতারক তাঁর সঙ্গে থাকা দুটি ছাগল নিয়ে পালিয়ে যায়। ছাগল দুটির আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”