(ভিডিও) হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: হত্যা মামলা, এজাহারে নির্যাতনের অভিযোগ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,লক্ষ্মীপুরের রামগঞ্জ  প্রতিনিধি,শুক্রবার,১৯ জুন ২০২৬,৫ আষাঢ় ১৪৩৩০৩ মুহাররম ১৪৪৮:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৯ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, মুঠোফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের ওপর দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বুধবার বিকেলে মেহেদীর মরদেহবাহী ফ্রিজার ভ্যান নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে একই দিন বিকেলে তার দাফন সম্পন্ন হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়।

এদিকে ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ গেট এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল করেন। পরে শহরের চৌরাস্তা এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহত শিক্ষার্থীর বাবা হত্যা অভিযোগে একটি মামলা করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Advertisement

তিনি আরও বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।