(ভিডিও)মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ বানানোর হুঁশিয়ারি ইরানের

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,আন্তর্জাতিক প্রতিনিধি ,বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি :

যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুশিঁয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

 

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিকে অনিরাপদ করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘নরকে’ পরিণত করা হবে। খবর তাসনিম নিউজের।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেনারেল মুসাভি বলেন, “আপনারা পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করবেন?! আমরা পুরো ইরান থেকে আপনাদের জন্য এই অঞ্চলটিকে নরকে পরিণত করব।”

 

তিনি আরো বলেন, “ইনশাআল্লাহ, এটি অঞ্চলে আমেরিকানদের দুঃসাহসিকতার উপযুক্ত জবাব।”

 

বুধবার (১০ জুন) দিবাগত রাতে ইরানের একাধিক শহরে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে এই সতর্ক বার্তাটি এলো।

মার্কিন হামলার জবাবে ইরানের শীর্ষ সামরিক কমান্ড বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে। উল্লেখ্য, বিশ্ব বাজারের মোট পেট্রোলিয়ামের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।

 

পৃথক এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, এই কৌশলগত জলসীমার দিকে অগ্রসর হওয়া কোনো নৌযানকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

Advertisement

 

এছাড়া, পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত সব তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে তাদের নোঙর ছেড়ে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

এদিকে, মার্কিন আগ্রাসনের তাৎক্ষণিক জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরানও। আজ বৃহস্পতিবার ভোরে আইআরজিসি-এর অ্যারোস্পেস এবং নৌ শাখা যৌথভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ১৮টি লক্ষ্যবস্তুতে একযোগে সমন্বিত হামলা চালানোর দাবি করেছে।

আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি