(ভিডিও)রাজধানীতে ডিবি পরিচয়ে স্বর্ণ ও টাকা ছিনতাই, গ্রেফতার ৯

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজধানীর ওয়ারী প্রতিনিধি,রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি :

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতি করছে একটি চক্রটি। রাজধানী থেকে ৯ ডাকাতকে গ্রেফতারের পর পুলিশ বলছে, ওয়ারীতে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে নেমে এই আন্তঃজেলা ডাকাত চক্রের সন্ধান পান তারা।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

রোববার (৭ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

গত ২৭ মে রাত ১০টার দিকে ওয়ারীর রথ খোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে ৫৭ ভরি স্বর্ণ ও ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা৷ সিসি ফুটেজে মিলেছে সেই দৃশ্য৷

 
এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হলে তদন্ত নেমে পুলিশ জানতে পারে, ছিনতাইয়ে সরাসরি জড়িত আন্তঃজেলা ডাকাত চক্র। ইত্তেফাক মোড় থেকে গ্রেফতার করা হয় ৬ জনকে৷ তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে ৩ জনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ১৭ ভরি স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ৷ জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস।
 
সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল।
 
  • Advertisement

 
তিনি জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।