
ছবি: আগামীর সময়
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,মঙ্গলবার ১২ মে ২০২৬ || বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী এবং এলাকার চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী ও মাদক কারবারিদের শক্ত হাতে প্রতিহত করা হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আজ মঙ্গলবার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে গিয়ে এ কথা বলেছেন তিনি।
স্থানীয়দের ঘরবাড়িতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এ নেতা বলছিলেন, ‘অপরাধীরা যে দলের বা মতেরই হোক, তাদের কোনো ছাড় নেই, ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি।’
ড. খন্দকার মারুফ বলেছেন, ‘মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলিত। নানা বঞ্চনা ও দুর্ভোগের শিকার। সেতু নির্মাণের মাধ্যমে রামপ্রসাদের চর ও বড়াইকান্দি গ্রামকে উপজেলা সদরের সঙ্গে সংযুক্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। পর্যায়ক্রমে চালিভাঙ্গা, নলচর, মৈশারচরসহ আশপাশের এলাকায় রাস্তা ও সেতু নির্মাণ করে উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে সমান উন্নয়নের সুবিধা পায় এই অঞ্চলের মানুষ।’
Advertisement

এ সময় উপস্থিত ছিলেন— মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীন, অধ্যাপক শহীদুল্লাহ্, আতাউর রহমান ভুঁইয়া, আবদুল গাফফার, আবু ইউসুফ নয়ন ও জহিরুল ইসলাম।



