ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাভার প্রতিনিধি,মঙ্গলবার ১২ মে ২০২৬ || বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি :
সাভারে নৃত্যশিল্পীকে দলবদ্ধ বলাৎকারের অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপর এক অভিযুক্ত পলাতক রয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
সোমবার (১১ মে) বিকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী ঘটনার সত্যতা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সকালে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া নিজ বাড়ি থেকে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। ভুক্তভোগী সাভার শিশু একাডেমী ও শিল্পকলার নৃত্যশিল্পী।
পুলিশ জানায়, বুধবার (৬ মে) সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় ওই নৃত্যশিল্পীর বাসায় বিপ্লব ও শান্ত পান্ডে প্রবেশ করে। এসময় জোরপূর্বক নৃত্যশিল্পীকে বলাৎকার করেন তারা। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
Advertisement

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, ভুক্তভোগী নৃত্যশিল্পী দুই যুবকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভারে বলাৎকারের অভিযোগে যুবক বিপ্লব গ্রেপ্তার


