ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মেঘনা থেকে বিন্দু বাংলা টিভি পত্রিকার সৌজন্যে ,বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান ভূইয়া (৫৪)।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) মেঘনা থানায় তিনি একটি জিডি করেন। জিডি নম্বর ৫৭৬।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

অভিযোগে তিনি উল্লেখ করেন, “Arafat Hossain” নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।জিডিতে আরও বলা হয়, স্থানীয় রাজনীতিতে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি অজ্ঞাতনামা চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকে ছড়ানো এসব বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
মোঃ আতাউর রহমান ভূইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

Advertisement

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।