(ভিডিও্)ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে রোগীকে ধর্ষণ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,ভোলার জেনারেল হাসপাতাল প্রতিনিধি ,বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি থাকা ৪৫ বছরের এক অসুস্থ নারীকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে হাসপাতালের ভেতরেই ধর্ষণের অভিযোগ উঠেছে মো. আরিফ (৩৫) নামে প্রাইভেট ক্লিনিকের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা হাসপাতালটির নতুন ভবনের ৩য় তলার একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে।

আটক আরিফ ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার গ্রামের বাসিন্দা। তিনি হাসপাতাল সংলগ্ন যুগীরঘোলের এপোলো ডায়াগনস্টিক সেন্টারের এসআর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী নারী  পারিবারিক সমস্যায় মারামারিতে আহত হয়ে গত দুদিন ধরে ভোলা জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে চিকিৎসা নিচ্ছিলেন। তার সাথে পরিবারের কেউ ছিলেন না। সকালে তিনি নিজেই খাওয়ার পানির জন্য ওয়ার্ডের বাহিরে আসলে তার সাথে দেখা হয় অভিযুক্ত আরিফের। এ সময় আরিফ ওই নারীকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে দেবেন বলে ফুঁসলিয়ে  হাসপাতালের নতুন ভবনের ৩য় তলার পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর তিনি আরিফের কবল থেকে মুক্ত হয়ে দৌড়ে নিচ তলায় এসে চিৎকার করে সবাইকে জানালে হাসপাতালের স্টাফরা দ্রুত আরিফকে আটক করেন। ভুক্তভোগী নারীকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। এরপর দুপুর ২টার দিকে আটক থাকা অভিযুক্তকে আটক এবং ভুক্তভোগী নারীকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেয়। অভিযুক্ত আরিফ মূলত হাসপাতালে অবস্থান নিয়ে সেখানকার রোগী ভাগানোর কাজ করতেন।

এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা.তৈয়বুর রহমান বলেন, আমরা অভিযোগ পাই হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর সহযোগিতায় আমাদের স্টাফরা অভিযুক্তকে আটক করে। পরে থানায় জানালে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগীর চিকিৎসাসহ আলামত সংগ্রহ করেছি। অভিযুক্ত আরিফ বহিরাগত।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তিনি বলেন, হাসপাতালের মধ্যে এ রকম ঘটনা কাম্য নয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর নিরাপত্তার শঙ্কা নেই।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন- এমন সংবাদের ভিক্তিতে দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আরিফকে আটক করেছি। এছাড়া ভুক্তভোগী নারীও পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে রোগীকে ধর্ষণ