ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নওগাঁর ধামইরহাট প্রতিনিধি, শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ || ফাল্গুন ৭ ১৪৩২ :
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলেন দুলু ও এনতাজ।
স্থানীয়দের অভিযোগ, দুলু দীর্ঘদিন ধরেই খাসির মাংসের ব্যবসা করেন। বিদেশি উন্নত জাতের খাসির মাংস বলে তাদের মাংস কিনতে হতো কিছুটা চড়া দামে। কিন্তু আজ ভোরের দিকে ঘটে ভিন্ন ঘটনা। তার বাড়ির পাশের একজনের কুকুর ধরে জঙ্গলে জবাই করে চামড়া খুলছিল দুলু। এ সময় দেখে ফেলেন প্রতিবেশী বেশ কয়েকজন। বুঝতে পেরে দ্রুতই শটকে পড়ে দুলু। অনেক খোঁজাখুঁজি করেও দুলু ও এনতাজকে আর খুঁজে পাননি এলাকাবাসী। এদিকে এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার মাংস কেতা ও সাধারণের মাঝে।
ওই এলাকার জাহাঙ্গীর আলম নামে একজন জানান, ওই মাংস ব্যবসায়ীদের কাছ থেকে অনেকেই মাংস কিনেছেন এতদিন। কিন্তু কুকুরের মাংস শোনার পরে চরম ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনায় জড়িতদের খুব দ্রুতই শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ঘটনাটি জানবার পরে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় প্রাণি সম্পদ কর্মকর্তাকেও ডাকা হয়েছে থানায়। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।



