চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইকরাম সহযোগীসহ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

SHARE

অস্ত্রসহ আটক দুই জন। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২ :

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কামাল আজাদকে দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগজিন, ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতারকৃত ইকরাম অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সরোয়ার বাবলার অনুসারী ছিলেন বলে জানিয়েছে র‌্যাব-৭।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালায় র‌্যাব। এ সময় ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতাসহ জেলা ও নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।

 

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, মঙ্গলবার র‌্যাবের একটি আভিযানিক দল নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর, বায়েজিদ লিঙ্ক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
তিনি আরও জানান, ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা, সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী।


ইমতিয়াজ সুলতান এক সময় রিচ কিডস নামে একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করতেন। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানকালে এবং দেশে আসা–যাওয়ার সময় তিনি বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ ইন্টারনেট কল এবং বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে।
গ্রেফতার হওয়ার অপর ব্যক্তি আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক। তিনি চাঁদার অর্থ উত্তোলনে সহায়তা করতেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
র‌্যাব আরও জানায়, গত ৫ নভেম্বর চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলাকালে অতর্কিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা। অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ ইকরাম ছিল তার অনুসারী। আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। 

গ্রেফতারকৃত সন্ত্রাসী ইকরামের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা,  নাশকতা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।