ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কক্সবাজারের উখিয়া ও টেকনাফ প্রতিনিধি,রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৫ ১৪৩২ :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নিবন্ধিত ক্যাম্পের বাইরে অবৈধভাবে নতুন ক্যাম্প গড়ে তুলেছে একটি সিন্ডিকেট। পাহাড় কেটে তৈরি করা সাড়ে ৩শ বসতিতে রোহিঙ্গাদের ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা আদায় করা হতো বলে অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে মাত্র চার ঘণ্টার যৌথ অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
Advertisement
উখিয়ার বালুখালীর মরাগাছতলা এলাকা চারপাশে পাহাড়ে ঘেরা হলেও ভেতরের চিত্র ছিল ভিন্ন। পাহাড় কেটে সেখানে গড়ে তোলা হয়েছে শত শত বসতি, যেখানে হাজারো রোহিঙ্গা বসবাস করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, একটি সিন্ডিকেট এসব বসতিতে রোহিঙ্গাদের কাছ থেকে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা করে ভাড়া আদায় করত। পাশাপাশি সেখানে চলতো মাদক ব্যবসাও।
Advertisement
তবে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পুরো মরাগাছতলা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। অভিযান চালিয়ে বসতিগুলো তল্লাশি করলে শত শত রোহিঙ্গা বেরিয়ে আসেন। অনেকেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান। তবে সাড়ে ৩শ বসতি থেকে এক হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করা হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এ সময় বসতি ভাড়া দেয়া মালিক পক্ষের কয়েকজনকেও আটক করা হয়েছে। তারা ভাড়া নিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ক্যাম্পের বাইরে এভাবে রোহিঙ্গাদের বসবাস অপরাধ বাড়ার ঝুঁকি তৈরি করছে।
কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে পুনরায় ক্যাম্পে পাঠানো হচ্ছে। আটক সাতজনের মধ্যে পাঁচজনকে অর্থদণ্ড এবং মাদক ব্যবসার অভিযোগে দুজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।



