জুলাই-আগস্ট ইস্যুতে পুলিশ ও রাজনৈতিক নেতারা চাঁদাবাজি করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১ :

জুলাই আগস্ট মামলার ইস্যুতে কোন চাঁদাবাজে পুলিশ ও রাজনৈতিক নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাত আলী এ কথা বলেন।

Advertisement

এ সময় পুলিশের মনোবল ফিরে আসার কথা জানিয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

Advertisement

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে যানজটের বিষফোড়া অটোরিকশা। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল। কেউ আইন মানতে চায়না, বেপরোয়া মোটর সাইকেল। একটি ফ‍্যামেলি একটি বাইকে চলাচল করে যা খুবই বিপজ্জনক।

Advertisement

তিনি আরও বলেন, রাজধানীতে ছিনতাই ভয়াবহ রূপ নিয়েছে যা নিয়ে কাজ করা হচ্ছে। টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও বিজয়দিবস ও থার্টি ফার্স্ট নাইটে কোন নিরাপত্তা ঝুঁকি নেই মন্তব্য করে, নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা থাকার কথা বলেন তিনি।

নবনিযুক্ত ডিএমপি কমিশনার। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)