ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম.বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি, রোববার,২৯ নভেম্বর ২০২৬,১৩ অগ্রহায়ণ ১৪৩৩১৮ জমাদিউস সানি ১৪৪৮,
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, গোপালগঞ্জে ‘ভাঙচুর চালিয়ে ভারতে পালানোর পর’ সাতক্ষীরা সীমান্ত দিয়ে আবার দেশে প্রবেশের সময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়া এক যুবককে আটক করেছে।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক প্রান্ত তালুকদার (২০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর চালান তিনি। পরে ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে ফিরছিলেন।
আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
-
Advertisement

বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।

ছবি: সংগৃহীত


