(ভিডিও)নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, ময়মনসিংহ প্রতিনিধি,মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩১৩ জমাদিউস সানি ১৪৪৮:

নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাতে নগরের সেনবাড়ি এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

আটক ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মণ্ডল (২৪) ও মো. রাকিব (২০)।

পুলিশ জানায়, ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করতেন চক্রের সদস্যরা। এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযানে তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি জব্দ করা হয়েছে।

 

  • Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এ চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি উদ্ধার করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানন পুলিশ সুপার।

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭