ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর নিউমার্কেট প্রতিনিধি, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩১২ জমাদিউস সানি ১৪৪৮:
রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হওয়া খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রবিবার গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আসলামকে আটক করে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।
গোয়েন্দা সূত্র জানায়, সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ আসলাম। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে।
আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ঢাকার অপরাধ জগতে সক্রিয় ছিলেন তিনি। একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করায় তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি হত্যা মামলা।
-
Advertisement

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন আসলাম। দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

সুইডেন আসলাম (বামে), খন্দকার নাঈম আহমেদ টিটন (ডানে)


