ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার,১৮ নভেম্বর ২০২৬,৩ অগ্রহায়ণ ১৪৩৩০৭ জমাদিউস সানি ১৪৪৮:
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
আনাদোলুর প্রতিবেদন থেকে জানা গেছে, ‘এনএসএ নেট’ নামে পরিচিত এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। তবে নেটওয়ার্কটি অচল হওয়ার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিভ্রাটের পরিধি খতিয়ে দেখছে এনএসএ। তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এনএসএ নেট অচল হয়ে পড়লেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর ক্ষেত্রে সংস্থাটির সক্ষমতায় কোনো বিঘ্ন ঘটবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও সুরক্ষিত নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে ট্রাম্প ফিলিপাইনে অবস্থান করছেন। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তার চীন সফরে যাওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে বিমান সংস্থা ও বড় বড় প্রতিষ্ঠানে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে এনএসএর এই নেটওয়ার্ক অচল হওয়ার ঘটনা ঘটল। গত শুক্রবার দেশজুড়ে একটি সিস্টেমে ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয় এবং বাতিল করা হয় অনেক ফ্লাইট। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল।
-
Advertisement

এর আগের সপ্তাহে মাইক্রোসফটের পৃথক একটি প্রযুক্তিগত বিপর্যয়ে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন সেবা ব্যাহত হয়। এতে ব্যবহারকারীরা আউটলুক ও টিমস ব্যবহারে সমস্যায় পড়েন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এসব ঘটনার কোনোটির পেছনেই সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।



