(ভিডিও) মেয়েকে আনতে গিয়ে জামাতার পিটুনিতে শ্বশুরের মৃত্যু

SHARE

https://www.facebook.com/share/v/1bTFiTDF6M/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,যশোরের চৌগাছায়  প্রতিনিধি, বুধবার,১৮ নভেম্বর ২০২৬,৩ অগ্রহায়ণ ১৪৩৩০৭ জমাদিউস সানি ১৪৪৮:

যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে যান মোতলেব হোসেন। সেখানে জামাই আনোয়ার হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে শ্বশুরের মাথায় সজোরে আঘাত করেন।

 

স্থানীয়দের সহায়তায় মেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোতলেব হোসেন চৌগাছা উপজেলার ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

 

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।