ভিডিও)বাহরাইনে মার্কিন সামরিক রাডারে হামলার দাবি ইরানের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিকপ্রতিনিধি,সোমবার,১৬ নভেম্বর  ২০২৬,১ অগ্রহায়ণ ১৪৩৩০৫ জমাদিউস সানি ১৪৪৮:

বাহরাইনে, একটি মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী। তবে, মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন দাবিটি সঠিক নয়।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

গতকাল শুক্রবার বিপ্লবী রক্ষীবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয় যে, হরমুজ প্রণালির পাশে অবস্থিত দক্ষিণ ইরানের সিরিকের একটি টেলিযোগাযোগ স্থাপনায় মার্কিন বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়।

বিবৃতিতে, অভিযানটিকে গুরুত্বপূর্ণ জলপথে তাদের ‘উস্কানির’ জন্য ‘আগ্রাসনকারীর প্রতি একটি কঠোর সতর্কতা’ হিসেবে বর্ণনা করা হয়।

মার্কিন সামরিক বাহিনী, ইরানের ওপর সীমিত হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায় যে, বৃহস্পতিবার রাতে সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রয়টার্স সংবাদ সংস্থার ভাষ্যানুযায়ী, সেপ্টেম্বরের পর থেকে ইরান এই প্রথম কোনো উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে।

  • Advertisement

মার্কিন বাহিনী শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় যে, তারা বাহরাইনের দিকে ধেয়ে আসা দুটি ইরানি আক্রমণকারী ড্রোনকে ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।