(ভিডিও)আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিকপ্রতিনিধি,সোমবার,১৬ নভেম্বর  ২০২৬,১ অগ্রহায়ণ ১৪৩৩০৫ জমাদিউস সানি ১৪৪৮: 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’। খবর আল জাজিরার।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকট রোববার (১৫ নভেম্বর) তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই তীব্র বাক্যবাণ চালান। জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা পরই এ মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একটি ‘কথিত’ গোয়েন্দা সূত্রের সন্ধান দেন। সেই গোয়েন্দা নেতানিয়াহুর দপ্তরের সাবেক কর্মী ছিলেন।

চ্যানেল ১২ জানায়, ওই সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনও পরোয়ানা ছাড়াই রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। এ সময় ভোট কেনার জন্য ঘুষ দেয়ার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর নির্বাচনের দিনজুড়ে আরব দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান নেতানিয়াহু। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করার পর নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তোলেন তিনি।

পরে ‘কথিত’ ওই গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে পুলিশ গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে ছেড়ে দেয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে ভোটের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

সাবেক সেনাপ্রধান আইজেনকট বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছি এবং প্রকাশিত তথ্যগুলোর বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেয়ার দাবি করছি।’

অন্যদিকে, আইজেনকটের এই বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে অভিহিত করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু।

  • Advertisement

এদিকে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি পুনরায় আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা সেই আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে উড়িয়ে দিয়েছেন।