(ভিডিও)এনভিডিয়ার সিইও হুয়াংকে প্রেমের ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,২৪ কার্তিক ১৪৩৩২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮:

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঘিরে আলোচনায় এসেছেন চীনা নারী অ্যালিস হুয়াং। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে তার বিরুদ্ধে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ উঠেছে।

    • Advertisement

      • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বলা হচ্ছে, এনভিডিয়া প্রধানের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং চীনে উন্নত এআই চিপ বিক্রির বিষয়ে প্রতিষ্ঠানটির সিদ্ধান্তে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তাকে নিয়োগ করেছিল বেইজিং। প্রশ্ন উঠেছে— কে এই অ্যালিস হুয়াং, আর কীভাবে জড়ালেন এনভিডিয়া প্রধানের সঙ্গে?

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিশ্বের সবচেয়ে উন্নত এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এক চীনা ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করার পর এ কথা জানান তিনি। ওই নারীকে সন্দেহভাজন চীনা গুপ্তচর বলে দাবি করা হয়েছে।

 

গত মাসে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক ছিল জেনসেন হুয়াংয়ের। তাইওয়ানে জন্ম নেয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাকে তদন্ত করে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা ব্যক্তি হিসেবে শনাক্ত করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

 

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রথম কবে পরিচয় হয়েছিল কিংবা তাদের সম্পর্ক কত দিন স্থায়ী হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে প্রথমবার তাদের একসঙ্গে দেখা যায়। সেখানে গিগাবাইট ও নেটথান্ডারের কর্মকর্তাদের সঙ্গে তাদের পানীয় পান করতে দেখা গিয়েছিল।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় একই সময়ে অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড উন্নত এআই মাইক্রোচিপ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি শুরু করে।

এর পরের বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে তাইপের একটি রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনভিডিয়ার প্রধানের পেছনে অ্যালিস হুয়াংকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তত দিনে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন ওয়াশিংটনের নজরে আসে বলে জানা গেছে। তদন্তে মার্কিন কর্তৃপক্ষ জানতে পারে, মেগাস্পিডের প্রধান বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করছিলেন।

দ্য টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস একটি গোপন নথির বরাত দিয়ে জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এনভিডিয়ার প্রধান সম্পর্কে তথ্য সংগ্রহ এবং চীনে প্রতিষ্ঠানটির সবচেয়ে উন্নত চিপ বিক্রির উদ্যোগে প্রভাব বিস্তারের সম্ভাব্য উদ্দেশ্যে অ্যালিস হুয়াংকে নিয়োগ দিয়েছিল।

এআই প্রযুক্তির প্রতিযোগিতার মধ্যে বাইডেন প্রশাসন চীনে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণের বিরোধিতা করে আসছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

কে এই অ্যালিস হুয়াং?

অ্যালিস হুয়াং ‘হুয়াং লে’ নামেও পরিচিত। তিনি চীনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চীনের একটি বেসরকারি বিনিয়োগ তহবিলের তথ্যভান্ডারে থাকা তার প্রোফাইল অনুযায়ী, তিনি আগে টেলিভিশন সাংবাদিক ছিলেন। কাজ করেছেন হুনান টিভি ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে। পরে তিনি এইচএসবিসিতেও কাজ করেছেন বলে জানা গেছে। সেখানে ব্যাংকটির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী হিসেবে তার নাম তালিকাভুক্ত ছিল। এরপর তিনি সিআইটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হন।

তবে দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুনান টিভির এক নির্বাহী অ্যালিস হুয়াংকে চেনেন না বলে দাবি করেছেন। একইভাবে পত্রিকাটি সিসিটিভির ওয়েবসাইটেও তার কোনো প্রোফাইল খুঁজে পায়নি।

চীনের বিনিয়োগসংক্রান্ত নথি অনুযায়ী, হুয়াং সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেনরোডের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

মেগাস্পিডের করপোরেট ইতিহাসের সূত্রও পাওয়া যায় সিঙ্গাপুরভিত্তিক সেভেনরোডের বিদেশি শাখা সেভেনরোড ইন্টারন্যাশনালের সঙ্গে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির মালিকানা ছিল অ্যালিস হুয়াং পরিচালিত হুয়াং লে লিমিটেডের হাতে। একই বছর প্রতিষ্ঠানটি সুইফটডেটার কাছে বিক্রি করে দেয়া হয়।

আরও পড়ুন

শিক্ষাবিদের ছদ্মবেশে গুপ্তচর, ফাঁদে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী

শিক্ষাবিদের ছদ্মবেশে গুপ্তচর, ফাঁদে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী

তবে এরপরও ব্যবসায়িক প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যালিসের প্রকাশ্য যোগাযোগ বজায় ছিল। চীনের সঙ্গে সম্পর্কিত একাধিক প্রতিষ্ঠানের জটিল নেটওয়ার্কের কেন্দ্রে রয়েছে মেগাস্পিড। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বড় ক্রেতাও এই প্রতিষ্ঠান।

দ্য টাইমসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হ্যালোইন পার্টিতে এ প্রতিবেদনগুলো নিয়ে কথা বলেছেন। পরিস্থিতিকে ‘খুব জটিল’ উল্লেখ করে তিনি বলেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সবকিছু ঠিকঠাক আছে বলে তিনি আশা করেন।

আরও পড়ুন

সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার অভিযোগ স্বীকার এনভিডিয়ার সিইও’র

সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার অভিযোগ স্বীকার এনভিডিয়ার সিইও’র

হুয়াং প্রেসিডেন্ট ট্রাম্পের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য। ট্রাম্প এর আগে হুয়াংকে ‘বুদ্ধিমান’ ও ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছেন। এমনকি বিদেশ সফরে তাকে সঙ্গে রাখার বিষয়েও জোর দিয়েছেন।

গত ৩১ অক্টোবর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘জেনসেন হুয়াংকে আমার সব সময়ই খুব স্বচ্ছ ও সৎ মানুষ বলে মনে হয়েছে।’ তিনি আরও জানান, তার প্রশাসন বিষয়টি ‘খুব সতর্কতার সঙ্গে’ খতিয়ে দেখবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (৮ নভেম্বর) প্যারিসে জি-৭ বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছাড়ার সময় হুয়াংকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিষয়টির ধরন বিবেচনায় আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না। এনভিডিয়ার অভ্যন্তরীণ করপোরেট বিষয় নিয়েও আমি কোনো মন্তব্য করতে পারি না।’

আরও পড়ুন

এনভিডিয়া প্রধানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি চীনের

এনভিডিয়া প্রধানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি চীনের

বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এনভিডিয়া গত তিন বছর ধরে নিয়মিতভাবে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে বেশি আয় করেছে। প্রতিষ্ঠানটির উচ্চক্ষমতাসম্পন্ন চিপগুলো এআই প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠার পর থেকেই তাদের আয় বেড়েছে।

  • Advertisement

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক এই প্রতিষ্ঠানটি গত আগস্টে এক প্রান্তিকে ৫ হাজার ৯৬৯ কোটি ডলার মুনাফার কথা জানিয়েছে।

ছবি: সংগৃহীত