ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর ফার্মগেট প্রতিনিধি, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,২৪ কার্তিক ১৪৩৩২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, “সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ থেকে ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
এছাড়া উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর বাঙলা কলেজ ক্যাম্পাসের গেটে ককটেল বিস্ফোরণ এবং গেটসংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনার বিষয়ে জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া সন্ধ্যার পর বাঙলা কলেজ ক্যাম্পাসের গেটে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কলেজের গেটসংলগ্ন কয়েকটি দোকানেও আগুন দেয় দুর্বৃত্তরা।
-
Advertisement

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।



