(ভিডিও)‘মিরপুরে শ্রমিক অসন্তোষ: পুলিশ সদস্যকে একা পেয়ে মারধর

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মিরপুর  প্রতিনিধি, বুধবার,০৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮:

রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে  পল্লবীর কালশী রোডে এ ঘটনা ঘটে। তবে হামলাকারীরা আন্দোলনরত পোশাক শ্রমিক কিনা সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

জানা যায়, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের ধারাবাহিকতায় সকাল থেকে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরই মধ্যে কালশী রোডে এক পুলিশ সদস্যকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

এর আগে সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন। এ সময় আনুমানিক ৫০০ থেকে ৬০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মিরপুর-১০ এর গোলচত্বরে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

  • Advertisement

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও করানো হচ্ছে না। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মিরপুরের কালশীতে মঙ্গলবার (৩ নভেম্বর) এক পুলিশ সদস্যকে মারধর করছেন কয়েকজন। ছবি: সংগৃহীত