ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,৬ কার্তিক ১৪৩৩১০ জমাদিউল আউয়াল ১৪৪৮:
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিয়েপার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ওই বাড়িতে রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ওই বাড়িতে (পুলিশ হাউজিং-১) অভিযান চালায় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে সেখান থেকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
মো. শফিকুল ইসলাম বলেন, ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।

চট্টগ্রামে কিশোর গ্যাং-ছিনতাইকারীসহ ৪৫৮ জন গ্রেফতার
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ ও কনডম জব্দ করা হয়েছে। ইয়াবাসেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, ওই বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। ওখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কোহোস্ট মাহবুবুল আলম আটক আছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির সাংবাদিকদের বলেন, পুলিশ হাউজিং সোসাইটির বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে ভাড়া দেওয়ার জন্য তালিকাভুক্ত। বসুন্ধরা ও ডিওএইচএস এলাকায়ও তাদের এ ধরনের বাড়ি রয়েছে। জন্মদিনের অনুষ্ঠান ও গায়েহলুদের মতো আয়োজনের জন্য বাড়ির দুই কাঠার ছোট উঠানটি ভাড়া দেওয়া হয়।

গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ
তিনি বলেন, আমাদের কঠোর নিয়ম দেওয়া আছে, সেখানে কোনো অবৈধ কর্মকাণ্ড, মাদক বা মদ পাওয়া গেলে জরিমানা করার কথাও উল্লেখ আছে। এয়ারবিএনবি ও ট্রাভেলার দুই প্ল্যাটফর্মের তালিকায়ই এসব নিয়ম দেওয়া আছে। ভাড়া নিতে আসা ব্যক্তিদেরও আমরা বারবার সতর্ক করে দিই।
-
Advertisement

ভাড়া দেওয়া বাড়িতে ভাড়াটিয়ার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড হলে তার দায় বাড়িওয়ালার ওপর বর্তানো উচিত কি না, সে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল জহির বলেন, আপনার ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে। আপনি একজনকে ভাড়া দিলেন। সে আড়ালে অপরাধ কর্মকাণ্ড করছে, সেই অপরাধের দায় তো তার। বাড়িওয়ালা কীভাবে সেটা সামাল দেবে? যখন জানতে পারবে, তখন তাকে আর ভাড়া দেবে না, কালো তালিকাভুক্ত করবে অথবা বের করে দেবে।



