ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার,১৫ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ :
সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার। তারা মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়। পরে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে।
প্রতিবেদনে আরো বলা হয়, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এরপর সংশ্লিষ্ট আদালতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়। অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত ওই রায় বহাল রাখেন। বাদশাহর নির্দেশে রায় কার্যকর করা হয়।
এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী শরিয়াহর বিধান কার্যকরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মসজিদের পবিত্রতা ও মানুষের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়।
-
Advertisement

সূত্র: আজেল নিউজ



