https://www.facebook.com/share/r/1PW4zQj59C/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি,শুক্রবার,০২ অক্টোবর ২০২৬,১৭ আশ্বিন ১৪৩৩২০ রবিউস সানি ১৪৪৮ :
পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা ও গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন (ল্যান্ড) ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এর পরপরই ফরিদ গাজী তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফরিদ গাজী মোবাইলে তাকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন। ফোনালাপে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘আমি আপনাকে জীবন্ত পুড়াইয়া মারমু।’
ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, এই হুমকির পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, মূল আহ্বায়ক কমিটির তালিকায় ফরিদ গাজীর নাম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যে কয়জনকে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে তিনি সদস্য পদ পান। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করা হয়েছে। তারাই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
-
Advertisement

এ বিষয়ে বক্তব্য জানতে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ফরিদ গাজীকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ব্যবসায়ীকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা গ্রেফতার


