(ভিডিও)অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বরিশাল প্রতিনিধি,শুক্রবার,০২ অক্টোবর ২০২৬,১৭ আশ্বিন ১৪৩৩২০ রবিউস সানি ১৪৪৮ :

বরিশাল নগরীতে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বরিশাল নগরীর খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমেনা খানম মেহেন্দীগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিন হাওলাদারের বাসায় ভাড়া থাকতেন।

শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জানিয়েছেন, বছরখানেক আগে আমেনা খানম তার বাসার দোতলায় ফ্ল্যাট ভাড়া নেন। তিনি একাই সেখানে থাকতেন। মাঝে মাঝে তার বড় ছেলে ও বোনের ছেলে দেখতে আসত। দুই দিন আগে আমেনা খানমের সঙ্গে রিনা বেগমের দেখা হয়। গতকাল বুধবার বিকেলে বোনের ছেলে বাসায় খুঁজতে এলেও আমেনা খানমকে পাওয়া যায়নি। তার ঘর তালাবদ্ধ ছিল। পরে রাতে অন্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে তাকে (রিনা বেগম) জানান। তার ছেলে রিফাত বৃহস্পতিবার ভোরে পুলিশ নিয়ে এসে তালা খোলেন। পুলিশ ঘর থেকে আমেনা খানমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবারসকালে বরিশাল নগরীর খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়