ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর আগারগাঁও প্রতিনিধি, বৃহস্পতিবার,০১ অক্টোবর ২০২৬,১৪ কার্তিক ১৪৩৩১৯ রবিউস সানি ১৪৪৮ :
রাজধানীতে হানিট্র্যাপের ফাঁদে ফেলে উবার চালক লোকমান সরদারকে হত্যার ঘটনায় চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডের পর ছিনতাই হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
পিবিআই জানায়, গত ৩০ মে রাজধানীর কুঁড়িল এলাকা থেকে নিখোঁজ হন প্রাইভেটকার চালক লোকমান সরদার। নিখোঁজের দুই দিন পর তুরাগ নদী থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে উঠে আসে, কথিত স্বামী-স্ত্রী অথবা ভাই-বোন পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র চালক ও তরুণদের টার্গেট করত। চক্রের নারী সদস্যদের মাধ্যমে ফাঁদে ফেলে ভুক্তভোগীদের নির্জন স্থানে ডেকে নেয়া হতো।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, চক্রের এক নারী সদস্যের মাধ্যমে লোকমান সরদারকে ডেকে নেয়া হয়। পরে তাকে মারধর করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায় চক্রটি। একপর্যায়ে তাকে হত্যা করে তার ব্যবহৃত গাড়ি ছিনতাই করা হয়।
-
Advertisement

ঘটনার তদন্তে ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা এস এম সালমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া গাড়িটিও।

হানিট্র্যাপের ফাঁদে উবার চালক হত্যা, গ্রেপ্তার ৪


