(ভিডিও)পল্লবীতে ফার্মেসিতে হামলা, চাঁদা দাবি

SHARE

https://www.facebook.com/share/v/193Q7dXDJm/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর পল্লবী  প্রতিনিধি, মঙ্গলবার,২৯ সেপ্টেম্বর ২০২৬,১৪ আশ্বিন ১৪৩৩১৭ রবিউস সানি ১৪৪৮ :

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ নং এলাকায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মা ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করে উলটো হুমকিতে রয়েছেন মালিক-কর্মচারীরা। মামলা তুলে নিতে হুমকি এমনকি ব্যবসা করতে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি। জানতে চাইলে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, প্রথম ঘটনাটি বেশ কয়েক দিন আগের। পরবর্তীতে ২-৩ দিন আগে ঝামেলা হলে দ্বিতীয় দফায় মামলা করে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

দোকান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফার্মেসির সামনে পথ আটকে মোটরসাইকেল রাখায় সেটি সরাতে অনুরোধ করেন সেলসম্যান রেদোয়ান। এতে স্থানীয় একদল যুবক ক্ষিপ্ত হয়ে ওই কর্মচারীকে টেনে বের করে নিয়ে যায়। পরে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় ভুক্তভোগী রেদোয়ান পল্লবী থানায় মামলা করেন।

রেদোয়ান অভিযোগ করেন, কিছু লোক বেল্ট, বাঁশ ও লাঠি দিয়ে তার মাথা ও হাতে আঘাত করেন। পরে তিনি মামলা করলে অভিযুক্ত জাকির, দুলাল ও শাকিলসহ ২০-৩০ জনের দল দ্বিতীয় দফায় মা ফার্মেসিতে হামলা করে। তারা মামলা তুলে নিতে হুমকি এমনকি দোকানে থাকা নারী কর্মীদের সংঘবদ্ধ ধর্ষণের হুমকিও দেয়। এছাড়া ওই এলাকায় দোকান করতে হলে মাসে ১০ লাখ চাঁদা দাবি করে।

  • Advertisement

দোকানের মালিক নুরুল আলম গাজী বলেন, চাঁদা দিতে অস্বীকার করলে দ্বিতীয় দফায় তার ওপর হামলা ও কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনায় তিনি দ্বিতীয় মামলাটি করেন। বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

পল্লবীতে ফার্মেসিতে হামলা, চাঁদা দাবি